ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ঝালকাঠিতে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

    ঝালকাঠিতে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত
    জেলা প্রশাসক মো. জোহর আলী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুস্পার্ঘ অর্পণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্য দিয়ে ঝালকাঠিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুুুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।

     এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল উপস্থিত ছিলেন।
     
    পরে  জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।   এদিকে সকালে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে কেক কাটার পরে  দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রকৌশলী আবু হানিফ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    পরে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।  দিনটি উপলক্ষে জেলা যুবলীগের উধ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা মো. কামাল শরীফ ও মো. ছবির হোসেন বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শহরের বাসন্ডা সেতু সংলগ্ন বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে খুশি এ সম্প্রদায়ের শিশু ও তাদের পরিবার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ