ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • সাম্প্রদায়িক সহিংসতা: সারাদেশে গ্রেপ্তার ২৬৩ জন

    সাম্প্রদায়িক সহিংসতা: সারাদেশে গ্রেপ্তার ২৬৩ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বাড়ি-ঘর ভাঙচুর এবং হামলার ঘটনায় ৬০টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৮ হাজার ৯৪৯ জনকে। এরমধ্যে এখন পর্যন্ত বিভিন্ন জেলার ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    ঘটনার কেন্দ্রস্থল কুমিল্লায় সহিংসতার ঘটনায় ১ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে। নোয়াখালীতে ৫ হাজার জনকে আসামি করে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটে ৪ জনকে, পাবনায় ৩, চাঁপাইনবাবঞ্জে ১০, সিলেটে ২০, মৌলভীবাজারে ২, কুড়িগ্রামে ২১, গাজীপুরে ২০, কিশোরগঞ্জে ৪, মাদারীপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

    এছাড়া সবশেষ গতকাল রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীরগঞ্জে হামলায় ২০টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সারাদেশে অধিকাংশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসিরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ