ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ঝালকাঠিতে টিসিবির পণ্য বাজারে বিক্রি করায় ডিলারের দণ্ড

    ঝালকাঠিতে টিসিবির পণ্য বাজারে বিক্রি করায় ডিলারের দণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণ মানুষের জন্য সরকারের দেওয়া ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ'র (টিসিবি) নিত্যপণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠির এক ডিলারের বিরুদ্ধে।
    সোমবার রাতে ডিলার সিফাত এন্টারপ্রাইজের প্রোপাইটর কবির আহম্মেদকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)  আহমেদ হাছান এ দণ্ড প্রদান করেন।

    আহমেদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টিসিবি ডিলার কবিরের শহরের চাঁদকাঠি বাসা, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।  এ সময় শহরের একটি খুচরা মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মুসুর ডাল ও ২০ লিটার সসয়াবিন তেল জব্দ করা হয়।

    ডিলরের বাসায় তল্লাশী হচ্ছে, এমন খবর পেয়ে কবির আহম্মেদ দ্রুত জেলা প্রসাশকের কার্যালয়ের কাছে গিয়ে  কিছু মালামাল এনে বিক্রি করা শুরু করে। সেখান থেকে তাকে  আটক করা হয়।  আটকের পর সরকারি পণ্য কালো বাজারে বিক্রির অভিযোগে সিফাত এন্টারপ্রাইজের প্রোপাইটর কবির আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ