ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
    সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বর্তমান সম্প্রদায়িক পরিস্থিতির বিষয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে এ সমাবেশ করেন তারা।

    'যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও' এই স্লোগান নিয়ে আয়োজিত সবাবেশে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ, ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, ছাত্রলীগ নেতা উজ্জল মজুমদারসহ অনেকে।

    খান সাইফুল্লাহ পনির তার বক্তৃতায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত বিএনপির উস্কানিতে একটি মহল মন্দিরে হামলা করেছে। ওই মহলটির উদ্দেশ্য সরকারকে হিন্দু সম্প্রদায়ের কাছে বিতর্কে ফেলা।  

    সমাবেশের আগে শহরে একটি শান্তি শোভাযাত্রা করেছে দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ