ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • ঝালকাঠিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণঅনশন ও বিক্ষোভ মিছিল

    ঝালকাঠিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণঅনশন ও বিক্ষোভ মিছিল
    ঝালকাঠিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণঅনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে হিন্দুদের মন্দির, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

    হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে প্রতিবাদী সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    কর্মসূচি পালনকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমল চন্দ্র দাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

    কর্মসূচিতে বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করার আহ্বান জানান। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাস্থানীয় আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ