ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে না না কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। 

    শনিবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর প্লানেট শিশুপার্কের সামনে থেকে একটি বর্নাঢ্য র ্যালী বের হয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়ানোর পর একাডেমি মিলনায়তনে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ‍এর উপাচার্য ড. ছাদেকুল আরেফিন।

    দিবসটি উপলক্ষে পুলিশ কমিশনার বলেন,পুলিশ সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বরিশাল সহ সারা দেশে বিশেষ ভূমিকা রেখে চলছে। আমাদের যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশে জনসেবা আরো বৃদ্ধি করবো। জনগণ ও পুলিশ নিয়ে 
    ‍আমাদের বন্ধন। ‍এ বন্ধন দেশে অপরাধ দমন করবে। ‍একমাত্র জনগন ও পুলিশের বন্ধন পারে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে।

    এ সময় প্রশাসনের  উদ্ধতন কর্মকর্তার সহ রাজনৈতিক ও গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ