ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচী পালনের মধ্যদিয়ে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। 
     
    এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় গৌরনদী হাইওয়ে থানা মিলনায়তনে এক আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সভায় অংশ গ্রহনকারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

    পরে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন (পি.পি.এম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোকন সিকদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, বার্থী ইউপির সদস্য মোঃ মামুনুর রশিদ (মনু মোল্লা) প্রমুখ।

    গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহাবুব ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও মাহিলাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আমিন মোল্লা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, বার্থী কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য  মোঃ নোমান ইসলাম, এটিএস.আই মোঃ মারুফ হোসেন প্রমুখ। ##


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ