ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • রাজাপুরে অসহায় দম্পতির সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন

    রাজাপুরে অসহায় দম্পতির সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে নিজের পরিবার ও সম্পত্তি বাঁচাতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক দম্পতি।

    শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় এ সংবাদ সম্মেলন করেন মৃত আহছান উল্লাহ হাওলাদের ছেলে বাইপাস এলাকার বাসিন্দা মো. মোস্তফা ও তার স্ত্রী কামরুন নাহার। 

    মো. মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৪ সালে রাজাপুর বাইপাস মোড়ের কাঠালিয়া সড়কে সাহাবুদ্দীন মৃধার কাছ থেকে ২৯ শতক জমি ক্রয় করে বসতঘর নির্মান করা হয় এবং বাকী জমিতে দোকান ঘর নির্মান করে ভাড়া দেওয়া সহ, পারিবারিক কবরস্থান নির্মান করা হয়। যেখানে আমার মায়ের কবর রয়েছে। কিন্তু প্রতিপক্ষ সরোয়ার তালুকদারের নেতৃত্বে এনামুল হক স্বপন, মনির বিশ‍্বাস সহ একদল সন্ত্রাশী বাহিনী গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জোড়পূর্বক আমার বসত বাড়িতে ডুকে হামলা চালায় এবং আমাদেরকে মারধর করে। 

    তাৎক্ষনিক ৯৯৯ তে কল দিয়ে জীবন রক্ষা পেলেও রক্ষা পায়নি মায়ের কবরসহ পারিবারিক কবরস্থান। থানা পুলিশ আসার আগেই প্রতিপক্ষরা একখানা টিনের ঘর স্থাপন করে। 

    লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর প্রতিপক্ষরা পুনরায় আমার বসত বাড়িতে হামলা চালালে আমি ঝালকাঠি বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হলে আদালত শান্তি শৃংখলা রক্ষার জন্য অফিসার ইনচার্জ রাজাপুর থানাকে ১১ অক্টোবর আদেশ দেন। এ আদেশ অমান্য করে প্রতিপক্ষরা পূনরায় গত ২৩ অক্টোবর পূনরায় হামলা চালিয়ে মায়ের কবরের উপরে পূনরায় আরো একটি ঘর স্থাপন করে এবং চাঁদাদাবী করে জীবন নাশের হুমকি প্রদান করে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। 

    এ বিষয়ে ক্ষতিগ্রস্থ দম্পতি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ