ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • র‌্যাব-৮ এর অভিযানে ধর্ষণ মামলার ‍আসামী গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে ধর্ষণ মামলার ‍আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নরখালী গ্রামের নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ মামলার পলাতক ‍আসামীকে আটক করেছে র‌্যাব-৮।

    শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চৌমাথা ‍এলাকা থেকে অভিযান চালিয়ে ‍মোঃ ফিরোজ শেখ (২৮) নামে পলাতক ‍আসামীকে ‍আটক করা হয়। ফিরোজ পিরোজপুর সদরের বানেশ্বরপুর ‍এলাকার মৃত জাফর শেখ ‍এর ছেলে।শনিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে ‍আরও জানানো হয়, ফিরোজ শেখ তার প্রতিবেশি নাবালিকাকে বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিয়ে ‍আসছিল। গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ভিকটিমের বাড়িতে বাবা মা না থাকায় ‍আসামী জোর করে ঘরের মধ্যে প্রবেশ করেজোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা পিরোজপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে মামলার আসামী পলাতক ছিলো। 

    র‌্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ