ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

     উজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
    উজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" "মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

    শনিবার বেলা সাড়ে ১১ টায় উজিরপুর মডেল থানার সভা কক্ষে  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের সভাপতিত্বে আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  সভায়  ওসি (তদন্ত) মো. মোমিন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংএর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের  ভাইস  চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ মো. মিজানুর রহমান রনি প্রমুখ।

    এসময়  উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী, কাউন্সিলর রিপন মোল্লা, আওয়ামীলীগ নেতা পরান সাহা, কালাম সরদার সহ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য।  সভায় বক্তারা মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে উজিরপুর কে মুক্ত করার দাবী জানান। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষকার বিতরণ করা হয়েছে।

            

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ