ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • যাদব ইলেকট্রিক’র সত্বাধিকারী যাদব চন্দ্র দাস আর নেই

    যাদব ইলেকট্রিক’র সত্বাধিকারী যাদব চন্দ্র দাস আর নেই
    যাদব ইলেকট্রিক’র সত্বাধিকারী যাদব চন্দ্র দাস আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাদব ইলেকট্রিক এর স্বত্বাধিকারী, গ্লোবাল ক্যাপসুলের সাবেক ম্যানেজার এবং ব্যাচ ৯০ ঢাকার এর অন্যতম সমন্বয়কারী সদস্য সঞ্জয় দাস বাবু’র পিতা যাদব চন্দ্র দাস পরলোক গমন করেছেন।

    শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    সদা হাস্যজ্জল ও সদালাপি যাদব চন্দ্র দাস গত ২৯ সেপ্টেম্বর মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে (ব্রেইন স্ট্রোক) অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে মুমূর্ষ অবস্থায় রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি.শ্বাস ত্যাগ করেন যাদবস চন্দ্র দাস।

    ব্যাচ-৯০ বরিশাল এর অন্যতম সমন্বয়কারী সদস্য আসিফ রুশো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী, ব্যবসায়ী, বন্ধু মহলসহ সুভাকাঙ্খিরা প্রয়াতের বাসভবনে ছুটে যান তাকে শেষ বিদায় জানাতে। তারা প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    অপরদিকে সঞ্জয় দাস বাবু’র পিতা যাদব চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্যাচ-৯০ বরিশাল এবং ঢাকার সর্বস্তরের সদস্যরা। শোক প্রকাশ করেছেন ফ্রেন্ডস্ সোসাইটি’র সদস্যরা। তারা প্রয়াতের বিদায়ী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    এছাড়া শোক প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ এবং দখিনের মুখ পত্রিকার সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এস.এম জাকির হোসেন।

    এক বিবৃতিতে তিনি পরলোক গমন করা বিশিষ্ট ব্যবসায়ী যাদব চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ