ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • কাঠালিয়া উপজেলা প্রশাসনের স্পিড বোট বিকল, অভিযান পরিচালনা ব্যাহত

    কাঠালিয়া উপজেলা প্রশাসনের স্পিড বোট বিকল, অভিযান পরিচালনা ব্যাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের একটি মাত্র স্পিড বোট। যা দিয়ে উপজেলার নদী পথের সব স্থানে যোগাযোগ করতে হয়। বিষখালী নদীর তীরবর্তীতে কাঠালিয়া উপজেলা হওয়াতে উপজেলার বিভিন্ন স্থানে যোগাযোগ বা সরকারি ভাবে নৌপথের অভিযান করতে মহাবিপাকে উপজেলা প্রসাশনের কর্মকর্তারা।

     

    স্পিড বোট টি পুরানো হওয়াতে বিকল হয়ে পড়েছে। নেই বডি ফিটনেস, ইঞ্জিন নষ্ট, নামানো যাচ্ছে না নদীতে। তাই বোটটি পড়ে রয়েছে উপজেলা পরিষদের খালের চরে। প্রসাশনের দাবি সড়ক পথে সব স্থানে যাতায়াত করা সম্ভব নয়। নদী পথে যেতে হলে স্পিড বোট বা নৌযান ব্যবহার করে যেতে হয়। স্পিড বোট বিকল থাকায় ট্রলার যোগে যাতায়াত করতে হয়। এতে সঠিক সময় গন্তব্যতে পৌঁছানো সম্ভব নয়। নৌপথে দ্রত পৌঁছাতে হলে স্পিড বোটের বিকল্প নেই।

    এই বিষয় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, আমি কাঠালিয়ায় যোগদান করার পর এসে দেখেছি কোন স্পিড বোট ছিলো না, আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে একটি পুরাতন স্পিড বোট পেয়েছি। সেটা এতোটাই পুরাতন যা মেরামত করার মতো কোন সুযোগ নেই। বারবার মেরামত করা হলেও চলাচল উপযোগী হয়নি। এটি বিকল থাকায় সকল নৌপথে যোগাযোগ বা কোন অভিযান পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই কর্তৃপক্ষ নতুন স্পিড বোট দিলে আমাদের নৌপথের সকল কার্যক্রম পরিচলনা করতে সহজ হবে।

    আসাদুজ্জামান সোহাগ / এমবি


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ