ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত

    আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির পাশে হাঁটার রাস্তা নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার রাংতা গ্রামের ফিরোজ ঘরামীর সাথে একই এলাকার শহীদ ঘরামীর সাথে বাড়ির পাশের হাটার রাস্তা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে বাকবিতণ্ডার এক পর্যায় শহীদ ঘরামী ও ফিরোজ ঘরামীর মধ্যে সংঘর্ষ হয়। এসময় দ্ইু পক্ষের হামলায় ১০ জন আহত হয়।

    ফিরোজ ঘরামী জানান, আমাদের জায়গার উপর দিয়ে হাঁটার জন্য রাস্তা দেয়া হয়েছিল শহীদ ঘরামীর পরিবারকে। কিন্তু তারা জোর করে সেই রাস্তা আরো বড় করে নেয়ার জন্য চেষ্টা করছিল। তাদের শুধু হাঁটার জন্য ওই রাস্তাটি ব্যবহার করতে বলা হয়েছিল। শহীদ ঘরামী আমাদের জায়গার হাঁটার পথের রাস্তা বড় করতে গেলে আমরা বাধা প্রদান করি। এসময় প্রতিপক্ষের শহীদ ঘরামী, শিল্পী বেগম ও মিনু বেগমের হামলায় ফিরোজ ঘরামী, রানী বেগম, পলি বেগম, রিনা বেগম ও শাহিনুর বেগম আহত হয়।

    প্রতিপক্ষের শহীদ ঘরামী জানান, যে রাস্তাটি দিয়ে আমরা চলাফেরা করি তাতে কোন একটা ভ্যান গাড়িও নেয়া সম্ভব হয় না। তাই রাস্তাটি বড় করতে গেলে ফিরোজ ঘরামী বাধা প্রদান করে। এসময় তাদের হামলায় শিল্পী বেগম, মিনু বেগম ও শহীদ ঘরামী আহত হয়।

     পরে উভয় পক্ষের আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফিরোজ ঘরামী ও প্রতিপক্ষের শহীদ ঘরামী পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।    

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ