ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মজিদবাড়ি-ভুরঘাটা প্রেসক্লাবের উদ্বোধন

    মজিদবাড়ি-ভুরঘাটা প্রেসক্লাবের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে নবগঠিত মজিদবাড়ি ভুরঘাটা প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে নবগঠিত ডাসার ও কালকিনি উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে প্রেসক্লাবের উদ্বোধন করা হয়।

    মজিদবাড়ি ভুরঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাফরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম.ম হারুন-অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম মাওলা আকন।

    বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম.আর মর্তুজা, বরিশালের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশালের ব্যুরো প্রধান কাজী আল-আমিন ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল ও মাদারীপুর জেলা, কালকিনি, গৌরনদী এবং ডাসার উপজেলার পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ