ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
    বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ  উপলক্ষে আলােচনা সভা, কেক কাটা এবং অসুস্থ ও নির্যাতিত সাংবাদিককে অর্থ সহায়তা প্রদান করা হয় । নগরীর চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টায় এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি মো. বাদল হাওলাদরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক আল মামুন তালুকদার ।  

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের প্রবেসন অফিসার সাজ্জাদ পারভেজ, সাংবাদিক কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এস, এম জাকির হােসেন, ও দৈনিক যায়যায় দিনের ব্যুরো প্রধান মাে. আরিফুর রহমান ।

     

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম. মনির হােসেন ।

    অন্যদের মধ্য বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি এম. এম রাজ্জাক পিন্টু, পটুয়াখালী সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মােস্তাফিজুর রহমান, ভােলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর রহমান, বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি ইসমাইল হােসেন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী জমাদ্দার, পিরােজপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের নারী বিষয়ক সম্পাদীকা মাইসা আক্তার প্রমুখ ।

     

    অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি আসাদুজ্জামান সােহাগ । পরে  নির্যাতিত সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ ও অসুস্থ নারী  সাংবাদিক টি আই অশ্রু এবং অসুস্থ সাংবাদিক মো. জাফরান হারুন কে অর্থ সহায়তা প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ