ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

     বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
    বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান)  প্রথম বর্ষের গ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৩.৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    সোমবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত  'গ ইউনিট' বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত   হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ' গ' ইউনিটে ৭৪৬ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করেন । ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

    সকাল ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

    সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবার কথা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ।

    উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো  গুচ্ছ পদ্ধতিতে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ