ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল বিএম কলেজে ইসলামি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    বরিশাল বিএম কলেজে ইসলামি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বরিশাল সরকারি বিএম কলেজে ইসলামি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১০ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয় কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে। ২ ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে পবিত্র কোরআন তেলওয়াত, না’তে রাসুল (স:) এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    প্রতিযোগিতার উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার। এছাড়া সভাপতির দায়িত্বে ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবু তাহের মোহাম্মাদ রাশেদুল ইসলাম।

    প্রথম দিনের প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।আগামিকাল মঙ্গলবার (২ নভেম্বর) প্রতিযোগিতার ২য় দিনে হামদে বারি তায়ালা, উপস্থিত বক্তৃতা এবং ইসলামি কুইজভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।   

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ