ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে ওয়ার্কার্স পার্টিসহ ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

    উজিরপুরে ওয়ার্কার্স পার্টিসহ ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্কার্স পার্টি ১জন,  ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং ৮৫ জন ইউপি সদস্য ও সাংরক্ষিত ২৪ জন ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।  সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হারতা, বামরাইল ও গুঠিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশিদের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

    চেয়ারম্যান পদে গুঠিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেন (পদত্যাগ প্রাপ্ত) জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আওরঙ্গজেব হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আঃ হাকিম সরদারের পুত্র সরদার মোঃ ইজাজুল হক সজীব, হারতা ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী বিমল করাতি, ওই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

    এ ছাড়া ইউপি সদস্য পদে গুঠিয়ায় ৩৭ জন, সংরক্ষিত ১১ জন। বামরাইলে ইউপি সদস্য পদে ২৩ জন, সংরক্ষিত পদে ৮ জন। হারতা ইউপি সদস্য পদে ২৫ জন, সংরক্ষিত ৫ জন।    

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ