ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‘সময়’ ছেড়ে ‘স্পাইসে’ যোগ দিয়েছেন সাংবাদিক ফিরদাউস সোহাগ

    ‘সময়’ ছেড়ে ‘স্পাইসে’ যোগ দিয়েছেন সাংবাদিক ফিরদাউস সোহাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় সংবাদ ছেড়ে স্পাইসে যোগ দিয়েছেন সাংবাদিক ফিরদাউস সোহাগ। নতুন এই টেলিভিশন চ্যানেলটিতেও স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি পালন করবেন ব্যুরো প্রধানের দায়িত্বও।

    এর আগে গত ২৮ অক্টোবর তিনি সময় সংবাদ থেকে পদত্যাগ করেন। ২০১০ সালের সময় সংবাদের প্রতিষ্ঠালগ্ন থেকে পদত্যাগের আগ পর্যন্ত সময় টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি। সেখানে পদোন্নতি পেয়ে সব শেষ স্পেশাল করেসপন্ডেন্ট ও ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন।

    এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দেশ টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি এবং ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত দেশের প্রথম সংবাদ ভিত্তিক টেলিভিশন সিএসবি নিউজেও ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৬ সালে জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার বরিশাল ব্যুরোতে স্টাফ রিপোর্টার এবং ২০০৫ সালে দৈনিক সমকালের বরিশাল ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন তিনি।

    ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ঢাকায় দৈনিক মানবজমিনে স্টাফ রিপোর্টার ছিলেন তিনি। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে’র বরিশাল প্রতিনিধি এবং ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আঞ্চলিক দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন সোহাগ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ