ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • বরিশালে আইনশৃঙ্খলা অবনতির কোন খবর শুনতে চাই না : ডিআইজি

    বরিশালে আইনশৃঙ্খলা  অবনতির কোন খবর শুনতে চাই না : ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় আইনশৃঙ্খলা সহনীয় পর্যায়ে রাখতে চার থানার জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের সাথে ডিআইজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১ নভেম্বর সোমবার বিকাল তিনটায় কাঠালিয়া উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আইনশৃঙ্খলা সহনীয় পর্যায়ে রাখতে রাজাপুর, কাঠালিয়া, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে এ সমাবেশ করা হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) মোঃ আক্তারুজ্জামান। তিনি বলেন, বরিশাল বিভাগে চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদসহ আইনশৃঙ্খলার কোন অবনতির খবর শুনতে চাই না। ডিআইজি আইনশৃঙ্খলা অবনতি রোধে যে কোন পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন অংশগ্রহণকারীদের। তিনি বলেন, পাড়া-মহল্লায় রুটভিত্তিক পুলিশ জনগণ যৌথ পাহারার ব্যবস্থা করবে, পুলিশ, জনপ্রতিনিধি কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    তিনি আইনশৃঙ্খলা অবনতি রোধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

    সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমি, ঝালকাঠি সদর সার্কেল, রাজাপুর- কাঠালিয়া ও মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপারগণ, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ (তদন্ত) সহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ