ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ফিরোজা আমুর মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের খাবার বিতরণ

    ফিরোজা আমুর মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের খাবার বিতরণ
    ফিরোজা আমুর মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের খাবার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে সোমবার বাদ এশা ফকির বাড়ি হাফিজি মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি মো. ফয়সাল রহমান জসিম, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, পৌর কাউন্সিলর কামাল শরীফ, হুমায়ুন কবির সাগর, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লা আল মাহামুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোক্তার হোসেন। দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত শেষে এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ