ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

    ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
    ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ঝালকাঠি জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোনালসে সড়কে গিয়ে শেষ হয়। এর আগে জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ টাউনহলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন।

    পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে ঝালকাঠির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

    সমাবেশে বক্তারা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে অভিনন্দন জানানো হয়।
    গত ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ