ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • রাজাপুরে পুলিশকে কুপিয়ে আহত করা যুবকের লাশ উদ্ধার

     রাজাপুরে পুলিশকে কুপিয়ে আহত করা যুবকের লাশ উদ্ধার
    রাজাপুরে পুলিশকে কুপিয়ে আহত করা যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে পুলিশকে কুপিয়ে আহত করা যুবক মাদকসহ একাধিক মামলার আসামি মো. সাগর হাওলাদারের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় তাঁর বসতঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সাগর ওই এলাকার মো. রতন হাওলাদারের ছেলে। ২০২০ সালের ২৯ মে একটি মাদক মামলার তদন্ত করতে গিয়ে আসামি সাগর হাওলাদারের দায়ের কোপে রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) খোকন হাওলাদারের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

    পুলিশ জানায়, সাগরকে তাঁর বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কি কারনে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। সোমবার রাতে যে কোন সময় তাঁর মৃত্যু হয়েছে বলেও পুলিশ ধারণা করছে। স্থানীয়রাও তাঁর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, পুলিশের ওপর হামলার পরে সাগরের বাবা মা ঢাকা চলে যায়। সাগর এ মামলায় গ্রেপ্তার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে এলাকায় আসছিল। সে নিয়মিত এলাকায় থাকেও না। মঙ্গলবার ঘরের ভেতরে খাটের ওপর পড়া ছিল সাগরের মৃত দেহ। সেখানে মাথার কাছে রক্তাক্ত দেখা গেছে। তাঁর একটি হাতে আঘাত ছিল। তাঁর মৃত্যু নিয়ে রহস্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সাগরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। মৃত্যুর সঠিক কারন জানতে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ