ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জেলহত্যা দিবসে ববি শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

    জেলহত্যা দিবসে ববি শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিকাল ৫ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুনিরা জানতো যে, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তাই হুমকি মনে করেই এই মহান চার নেতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। তিনি বলেন, নেতাকে হত্যা বাংলাদেশের অন্যতম কলঙ্কিত অধ্যায়। যারা দেশের উন্নয়ন-অগ্রগতি এবং স্বাধীনতা চায়নি তারাই সংঘবদ্ধ হয়ে এই ঘৃণীত ইতিহাস রচনা করেছে। সমৃদ্ধশালী জাতি বিনির্মাণে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলে কিছুটা হলেও কলঙ্ক মোচন হবে।

    বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ খোরশেদ আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভাপতি ড. মোঃ খোরশেদ আলম বলেন, দেশের এই মহান ও বীর সন্তানদের অবদান তরুণ সমাজের পাথেয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগকে বুকে ধারণ করেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস। এছাড়া সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহসভাপতি ড. তারেক মাহমুদ আবীর, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ তাসনুভা হাবীব জিসান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক  তানভীর কায়ছার, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ