ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ৫ দোকান মালিককে জরিমানা

    বরিশালে ৫ দোকান মালিককে জরিমানা
    বরিশালে ৫ দোকান মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ৫টি দোকান থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে নগরীর কাঠপট্টি রোডের জুম্মান ব্রাদার্স, টি.কে জুয়েলার্স, সোনিয়া টেইলার্স, শ্যামসুন্দর কসমেটিক্স ও তন্নী হারবাল বিউটি পার্লারে হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক রাসেল খান এবং ট্রেড লাইসেন্স সুপারিন্টেনডেন্ট মো. শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ