ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদীতে মাদক সেবীর কারাদন্ড

    গৌরনদীতে মাদক সেবীর কারাদন্ড
    দন্ডপ্রাপ্ত রিগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক সেবনের দায়ে রিগান খান (২৭) নামের এক যুবকের ২১ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রিগান  গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার নান্নু খানের পুত্র।

    বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের উপপরিদর্শক মোঃ ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টরকী ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গাঁজা সেবনরত অবস্থায় রিগানকে আটক করা হয়।

     পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক রিগানকে ২১ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আলাদত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। রাতেই দন্ডপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ