ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে মুক্তিযোদ্ধা ও ছেলে হত্যার অন্যতম আসামী গ্রেফতার

    উজিরপুরে মুক্তিযোদ্ধা ও ছেলে হত্যার অন্যতম আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার ও তার ছেলে বিপ্লব তালুকদার হত্যা মামলার অন্যতম আসামী হাফিজুল ইসলাম সেপাইকে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামানের আদালতে লোমহর্ষক স্বীকারোক্তি মূলক জনাব বন্দি প্রদান করেন ওই আসামী। পুলিশ সূত্রে জানা যায় উপজেলার আটিপাড়া গ্রামের আজগর আলী সেপাইয়ের ছেলে হাফিজুল ইসলাম সেপাই(১৯)কে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২ নভেম্বর ঢাকার কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর জব্বারের গলি হতে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়।

    গত ২৯ জুলাই  উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ীর পাশে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। এসময় তার ছেলে বিপ্লব তালুকদারকেও গুরুত্বর আহত করে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া ঐ সময় তার পরিবারের গুরুত্বর আহত হয় দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে সোহাগ তালুকদার ও তার স্ত্রী কল্পনা বেগম, বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম, মেয়ে স্বর্ণা আক্তার, জুয়েল তালুকদার ও তার স্ত্রী নাজনিন আক্তার মুন্নি।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ ও মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মমিন উদ্দিন জানান এই মামলায় এ যাবৎ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সেপাই কে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়। ৩ তারিখ সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ