ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালেও গণপরিবহন বন্ধ

    বরিশালেও গণপরিবহন বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতির নেতারা। সকাল ৬টা থেকে বরিশাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

    তিনি জানান, এর আগে বিভিন্ন সময় জ্বালানী তেলের দাম বৃদ্ধির আগে পরিবহন ভাড়া পুনঃনির্ধারণ হতো। এবার জ্বালানী তেলের দাম বাড়ানোর আগে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়নি। বরিশাল বাস মালিক সমিতির আওতাধীন সড়কে ৩টি সেতুতে ১০ হাজার টাকার টোল রয়েছে। এই অবস্থায় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা দাম বাড়িয়ে পরিবহন খাতকে ঝুঁকিতে ফেলা হয়েছে। ভাড়া পুনঃনির্ধারণ অথবা জ্বালানী তেলের মূল্য কমানোর দাবিতে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের আহ্বানে শুক্রবার সকাল থেকে সারা দেশের মতো বরিশালেও সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানান কাওছার হোসেন শিপন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ