ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে চলছে পরিবহন ধর্মঘট

     ঝালকাঠিতে চলছে পরিবহন ধর্মঘট
    ঝালকাঠিতে চলছে পরিবহন ধর্মঘট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠির ১৪ রুটে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয় এই ধর্মঘট। গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস না পেয়ে ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

    ঝালকাঠি আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, জ্বালানি তেলের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশাল-ঝালকাঠি-খুলনা-ঢাকাসহ ১৪ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জ্বালানি তেলে দাম কমানো না হলে ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

    এদিকে সকালে বাস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, ঝালকাঠি থেকে যাতায়াতকারী দূরপাল্লার সব ধরনের বাস সারিবদ্ধ করে রাখা হয়েছে। বাস না পেয়ে যাত্রীরা বিকল্প উপায় খুজে নিচ্ছেন।

     আর এ সুযোগে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, অটোরিকশা, ভাড়ায় চালিত মোটোরসাইকেলের চাপ বেড়েছে মহাসড়কে। এতে দুর্ঘটনাও হচ্ছে। শহরের প্রবেশদ্বার কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প ও কলেজ মোড়ে অটো রিকশার কারনে জ্যামের সৃষ্টি হয়েছে। বিআরটিসি বাস চললেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন যাত্রীরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ