ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিণ কচুয়া গ্রামে মানিসক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ কচুয়া গ্রামের হাওলাদার বাড়ির নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবেশীরা লাশটি উদ্ধার করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোঃ সাইফুল ইসলাম লাবলু (২৩) দীর্ঘদিন মাদকাসক্ত থাকায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

    ইতোপূর্বে বিভিন্ন সময়ে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জানা গেছে, মা তাসলিমা ও ছেলে সাইফুল ইসলাম লাবলু অনেক দিন যাবৎ একই ঘরে বসবাস করে আসছেন। আজ মা তাসলিমা বাজারে গেলে সে সুযোগে লাবলু ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ