ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়

    বরিশালে টানা দ্বিতীয় দিন বাস-ট্রাক বন্ধে জনদুর্ভোগ চরমে

    বরিশালে টানা দ্বিতীয় দিন বাস-ট্রাক বন্ধে জনদুর্ভোগ চরমে
    বরিশালে টানা দ্বিতীয় দিন বাস-ট্রাক বন্ধে জনদুর্ভোগ চরমে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বরিশালে টানা দ্বিতীয় দিনের মতো সব ধরনের যাত্রী বাস ও পন্য পরিবহন বন্ধ রয়েছে। বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল নগরীর দুইটি বাস টার্মিনাল এবং বিভাগের অপর ৫ জেলা সদর থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের গণপরিবহন বন্ধ রয়েছে।

    এতে চরম বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রী এবং স্ব স্ব এলাকার ব্যবসায়ীরা। এদিকে, সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীন রুটের নৌযানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় চলছেই। এ নিয়ে যাত্রীদের সাথে বসচা হচ্ছে নৌযান শ্রমিকদের।
    ভাড়া পুনঃনির্ধারন অথবা জ্বালানী তেলের মূল্য কমানোর দাবিতে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের আহ্বানে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও শনিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিলো বাস-ট্রাক চলাচল। অভ্যন্তরীন এবং দূরপাল্লা রুটের যাত্রী বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাস বন্ধ থাকায় দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে থ্রি হুইলার সহ অন্যান্য হালকা যানে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

    যাত্রীদের দাবি, তেলের দাম বৃদ্ধির চাপ পড়েছে জনগনের উপর। এতে বেড়েছে ভোগান্তি। প্রভাব পড়েছে পণ্য পরিবহনেও। প্রতি কেজি সবজীতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। এছাড়া অন্যান্য পন্যের দামও বাড়তে শুরু করেছে।

    নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আশরাফুল আলম চুন্নু বলেন, কেন্দ্রীয় নির্দেশ তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। কেন্দ্রীয়ভাবে নতুন সিদ্ধান্ত হলেই ফের বাস চলাচল শুরু করবেন তারা।

    এদিকে ডিজেলের দাম বৃদ্ধির কারনে সরকার ভাড়া না বাড়ালেও বরিশালের অভ্যন্তরীন রুটের নৌযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গন্তব্য বুঝে জনপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে বাদানুবাদ লেগেই আছে নৌযান শ্রমিক ও যাত্রীদের মাঝে।

    লঞ্চ কর্মচারীরা বলছেন, জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় গন্তব্যে যেতে আগের চেয়ে দেড় থেকে ২ হাজার টাকা জ্বালানী খরচ বেড়েছে। ভাড়া পুনঃনির্ধারন না হলে লোকসান গুনতে হবে তাদের।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ