ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

    বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
    বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম পূরনের নির্ধারিত ফি’র বাইরে অযৌক্তিক খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এসব দাবীতে শনিবার সকাল ১১ টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে এক মানববন্ধন করে স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

    মানববন্ধন শেষে অযৌক্তিক ফি বাতিলের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার গেটের সামনে বিএম কলেজ রোডে অবরোধ সৃষ্টি করেন তারা।
    এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফি’র বাইরে কলেজগুলো ফরম পূরনের নামে নানা অযৌক্তিক ফি চাপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের উপর। অন্যান্য কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরনে ৩ হাজার ৭শ’ টাকা ফি নির্ধারণ করা হলেও বিএম কলেজের শিক্ষার্থীদের উপর নানা অজুহাতে ৭ হাজার টাকার ফি চাপিয়ে দেয়া হয়েছে। যা করোনাকালে দেয়া অসম্ভব। তারা অবিলম্বে অন্যান্য কলেজের মতো বিএম কলেজেও ৩ হাজার ৭শ’ টাকা ফি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

    কর্মসূচী চলাকালে কলেজের অধ্যক্ষ সহ সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের দাবী পূরনের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে দেয়ার অনুরোধ করে। তবে সুষ্পষ্ট ঘোষণা ছাড়া অবরোধ প্রত্যাহারে সম্মত নয় তারা। সব শেষ খবর অনুযায়ী দুপুর সোয়া ২টায় কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িক অবরোধ প্রত্যাহার করে তারা। ব্যস্ততম সড়কটি দীর্ঘক্ষণ অবরোধ করে রাখায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ