ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
    বরিশালে বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশর বীমা খাত উন্নয়ন প্রকল্প, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর যৌথ আয়োজনে বরিশালে বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর সদস্য (প্রশাসন)  মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীমা খাত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. মো. মহিউদ্দিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. মো. নাহিদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব কামরুল হক মারুফ, সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফসহ প্রমূখ।

    শুরুতে বাংলাদেশর বীমা খাতে উন্নয়ন শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করেন। পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

     

     

     

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ