ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে জাতীয় সমবায় দিবস পালিত

    ঝালকাঠিতে জাতীয় সমবায় দিবস পালিত
    ঝালকাঠিতে জাতীয় সমবায় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদে চত্বরে জাতীয় এবং সমাবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (ভার্চুয়ালি) প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি।

    প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান দেশ স্বাধীনের পর পরই সমবায় ভিত্তিতে মিল কারখানা চালুর উদ্যোগ নেন। সমাবয়য়ের ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার লক্ষে সমবায় সেক্টরকে শক্তিশালি করার প্রক্রিয়া তিনিই শুরু করেছিলেন।

    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম। জেলায় ২০ সমবায় সমিতিকে ২০ লক্ষ টাকা অনুদান এবং  কৃষি ও ঋণ সেক্টরে অবদান রাখা শ্রেষ্ঠ ৪টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ