ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে ফের মৃত্যু

     শেবাচিমের করোনা ওয়ার্ডে ফের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ১২ জন রোগী। যা চলতি বছরের গত মে মাসের পর সর্বনিম্ন।

    হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার (৬ নভেম্বর) শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২ জন রোগী। এই সময়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে।

    এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনিবার রাতে সবশেষ নমুনা পরীক্ষায় ৬০ জনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৬৬ ভাগ। গত বছর ১৭ মার্চ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ড চালুর পর এখন পর্যন্ত সেখানে ৭ হাজার ৩৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ