ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদীতে ৫দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

     গৌরনদীতে ৫দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন
    গৌরনদীতে ৫দিন ব্যাপী ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ৫দিন ব্যাপী ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ বিভাগের সহায়তায় ও বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলার ব্যবস্থাপনায় রোববার সকালে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্টানে উপজেলা সাধারণ সম্পাদক ও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।

     বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মন্নান মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অপিসার লিটু চ্যার্টাজি, বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলা শাখার কমিশনার মো. বাবুল হোসেন, কোর্স লিডার এসএম জাকির হোসেন এলটি। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, মিজানুর রহমান, সহকারী শিক্ষক আবু হানিফ, বোরহান উদ্দিন প্রমুখ। শেষে অনুষ্টানের প্রধান অতিথি কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ