ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার

     দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার
    আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জেলার শ্রেষ্ঠ অফিসার পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আবারও বরিশাল জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হলেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার।

    শনিবার বরিশাল জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের সভায় (অপরাধ পর্যালোচনা ও অপারেশনাল) অভিন্ন মানদন্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।

    অত্যন্ত বিচক্ষণ, চৌকস ও বিনয়ী এই কর্মকর্তা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা অর্জন করেন।

    তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা পালন, বিরোধ নিষ্পত্তি, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাহসিকতার সাথে অর্পিত দ্বায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখছেন।

    এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহ জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
    এ বিষয়ে পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পুরস্কার ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনে নিজেকে এবং অন্যান্য পুলিশ সদস্যদেরকে অনুপ্রানীত করবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করতে পারি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ