ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি

     ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি
    ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজ আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, শওকত হোসেন খোকন, এম এ মান্নান লাবলু, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,  অ্যাডভোকেট ফয়সাল খান, সাকিনা আলম লিজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন,  ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

    সভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। বর্তমান সরকার জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বক্তারা। এ ধরণের অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয় সভা থেকে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও তেলের দাম ঊর্ধগতির প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে সব জিনিসের দাম কমানোর দাবি জানান।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ