ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বানারীপাড়ায় ২ আ.লীগ নেতা বহিষ্কার

    বানারীপাড়ায় ২ আ.লীগ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    বানারীপাড়ার সৈয়দকাঠি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আব্দুর রাজ্জাক মাস্টার এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ায় আবদুল মান্নান মৃধাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়ায় আব্দুর রাজ্জাক মাস্টার ও আবদুল মান্নান মৃধাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

    রোববার বিকেলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক মাস্টারকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

    এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ায় সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মৃধাকেও বহিষ্কার করা হয়।

    শহীদুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখনও যারা নৌকার বিপক্ষে কাজ করছেন তাদের হুঁশিয়ার করে বলতে চাই, সময় থাকতে দলের পক্ষে কাজ করুন, না হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

    ১১ নভেম্বর সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে ভোট।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ