ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় সড়ক অবরোধ

     ঝালকাঠিতে সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় সড়ক অবরোধ
    সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই বছরেও ঝালকাঠির গুরুত্বপূর্ণ দপদপিয়া-নলছিটি সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না করে ফেলে রাখায় সড়ক অবোরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।  সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা নলছিটির কুমারখালী এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

     খবর পেয়ে ঝালকাঠির সওজ এর উপ বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে সড়কটির বাকি সংস্কার কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

     অবোরোধকারীরা জানান, ঝালকাঠির নলছিটি থেকে বরিশাল বিভাগীয় শহরে যাতায়াতের ৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল প্রায় ২ বছর আগে। ঠিকাদারি প্রতিষ্ঠান কামরুল অ্যান্ড ব্রাদাস ৩২ কোটি টাকা ব্যায়ে কাজটি শুরু করেন। থেমে থেমে সড়কটির একতৃতীয়াংশ কাজ শেষ করেন ঠিকাদার। সড়কটির বাকি অংশে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল অবস্থার কারনে অবরোধ করা হয়েছে বলেও জানান ভুক্তভোগিরা। সড়ক অবরোধ চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা তাইফুর রহমান তুর্য্য, এসএইচ রিভান ও মহিউদ্দিন আহম্মেদ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ