ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

    বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
    করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়-দুস্থ ২১২ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের হলরুমে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে এবং প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা মহিউদ্দন মানিক ও উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গীর কবির।

    প্রত্যেকের মাঝে সর্বনিম্ন ২ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭২ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় বলে জানান সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। আগামীতেও এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ