ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরন করেছে। জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের কাওছার ভাট্টির পাঁচ বছরের মেয়ে ফারিয়া আক্তার খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে যায়।

    শিশু ফারিয়া আক্তারকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের লোকজন। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে ফারিয়া আক্তারের মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু মৃত ঘোষনা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরন করে।  শিশু ফারিয়া আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ