ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কাঠালিয়ায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

    কাঠালিয়ায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সামাজিক আন্দোলন কাঠালিয়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৌরদ্বীপ স্পোর্টিং ক্লাব শৌলজালিয়া একাদশ শাপলা ক্রিড়া চক্র কাঠালিয়া একাদশকে হারিয়ে বিজয় লাভ করেন। আজ ০৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

     খেলায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে টাইব্রেকারের মাধ্যমে  সৌরদ্বীপ স্পোটিং ক্লাব শৌলজালিয়া, শাপলা ক্রিড়া চক্র কাঠালিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে বিজয় অর্জন করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সৌরদ্বীপ স্পোটিং ক্লাব শৌলজালিয়া একাদশের আম্মান।

    অনুষ্ঠান সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তুহিন সিকদার। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা নির্বাহী অফিসার, সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,
    বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান, মাহামুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মাহামুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মিঠু সিকদার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিয়জীদের হাতে পুরস্কার তুলে দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ