ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি মামলায় আসামী গ্রেপ্তার

     আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি মামলায় আসামী গ্রেপ্তার
    আটক সিঞ্চন বাড়ৈ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি আইনের মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের দক্ষিন বড়মগড়া গ্রামের স্যামুয়েল সরকারের মেয়ে পর্না সরকারের স্বামী রনজিৎ মধুর ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লালীন ছবি প্রেরণ করে মামলার আসামীরা। । এ ঘটনায় পর্না সরকার চলতি বছরের ১৪ অক্টোবর বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন, যার নং-জিআর ১১৬।  

    ওই মামলার আসামী উপজেলার বাকাল ইউনিয়নের দক্ষিন বড়মগরা গ্রামের সনাতন বাড়ৈর ছেলে সিঞ্চন বাড়ৈকে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. জুয়েল হাওলাদার তাঁর গৌরনদীর বাসা থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী সিঞ্চন বাড়ৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছে।  

    গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।  এব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার সাংবাদিকদের বলেন, আসামীর বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ