ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৯ পাউন্ড কেক কাটে ঝালকাঠি যুবলীগ

     প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৯ পাউন্ড কেক কাটে ঝালকাঠি যুবলীগ
    প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৯ পাউন্ড কেক কাটে ঝালকাঠি যুবলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাজার হাজার নেতাকর্মীর মুহুর্মুহু স্লোগান। করোতালিতে মুখরিত সভামঞ্চ। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু সবার মুখে। এ সময় নেতাকর্মীরা নিয়ে আসলেন বিশাল একটি কেক। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৯ পাউন্ডের কেকটি কাটেন ঝালকাঠি জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার দুপুরে শহরের রোনালসে সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর (এমপি) বাসার সামনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কেক কাটা হয়। পুরো অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপভোগ করেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু। জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা পৌর কাউন্সিলর কামাল শরীফের নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পরে যুবলীগ নেতৃবৃন্দের মুখে কেক তুলে দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়। সভাস্থল কানায় কানায় ভরে যায়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় সংগীতসহ বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

    জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ঝালকাঠিতে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য শহর ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছি। উপজেলাগুলোতে আলাদা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল হয়েছে। বাধভাঙা উচ্ছ্বাস ছিল নেতাকর্মীদের মাঝে। সুন্দর এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুবলীগের এ নেতা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ