ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জালিয়াতি, দুটি মামলা দায়ের

    বরিশাল ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জালিয়াতি, দুটি মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নজিরবিহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে পৃথক অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাবেক সভাপতি এম এ জলিল ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

    মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ৫ নভেম্বর বরিশাল সিটি কলেজ মাঠে অনুষ্ঠিত ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা একই সদস্য নাম্বার ব্যবহার করে প্রায় ৬০০ টি জাল পরিচয়পত্র তৈরি করেন এবং জনপ্রতি ৫০০ টাকার বিনিময়ে সেগুলো প্রদান করেন। পরবর্তীতে তাদেরকে ভোটার লিস্টেও যুক্ত করেন। এর মাধ্যমে ২৭০ জন ভুয়া ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। এ ব্যাপারে অন্যান্য প্রার্থীরা প্রতিবাদ করলেও প্রধান নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার নিরব ভূমিকা পালন করেন।

    এর প্রতিকার চেয়ে বুধবার (১০ নভেম্বর) ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদতে জাল জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন। (মামলা নং এম পি ২৭১/২১। আদালত মামলাটি আমলে নিয়ে ২০২২ সালের ১৪ জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ওদিকে দুর্নীতির দায়ের সাজানো নির্বাচন বাতিল চেয়ে ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জলিল বাদী হয়ে বরিশাল বিভাগীয় শ্রম আদালতে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং -১৩/২০২১।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ