ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
    আগৈলঝাড়ায় ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।  এসময় স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

    ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের জলিল খলিফার মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া আক্তারের সাথে বুধবার বিকেলে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের হাকিম মিয়ার ছেলে সোহেল মিয়ার বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিয়ের গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু বিকেলে ওই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন।


    সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু জানান, স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে মেয়ের পিতা জলিল খলিফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত জলিল খলিফা তার মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেখা দেন। এসময় বর পক্ষের কোন লোকজন উপস্থিত ছিল না।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার সোহেল আমিন ও আনসার সদস্যরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ