ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

    ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের ভাড়ায়চালিত মোটর সাইকেল চালক রুবেল সহ  দুই চালক সংবাদ সংগ্রহ করার নামে ঝালাকাঠি প্রেস ক্লাবের সদস্য পরিচয়ে কাঠালিয়া উপজেলার প: শৌলজালিয়া চাঁদাবাজি করে। পরে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি প্রেসক্লাব ও গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নিখিল চন্দ্র হালদার।


    অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বুধবার সকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প: শৌলজালিয়া গ্রামের ২০২৯ সালের শান্ত হত্যা মামলার বাদী ও সাক্ষীর বাড়িতে গিয়ে  মামলার বিপক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে হুমকি প্রদান করে ভুয়া সংবাদিক রুবেল। এ সময় মামলার বাদী  সাথী রানী ও সাক্ষী নিখিল চন্দ্র হালদার কে ভয়-ভীতি দেখায়। ওই সময় পাশে থাকা কথিত সাংবাদিক পরিচয় দানকারী মোটা অংকের টাকা দাবি করলে নিরুপায় হয়ে ২ হাজার টাকা দিতে বাধ্য হয় অসহায় পরিবার।


    পরে তাদের আচারণ সন্দেহমূলক হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শ্মরণাপন্ন হয়। এসময় রেন্ট এ কার চালক রুবেল ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। আসার সময় শান্ত হত্যার মামলার প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে আসে এই বলে যে ঝালকাঠি প্রেসক্লাব ও গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেছেন শান্ত হত্যা মামলার বাদি ও তার পরিবার।


    এই বিষয় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: আক্কাস সিকদার জানিয়েছেন, রুবেল নামে কোন সাংবাদিককে আমি চিনি না। যদি কেউ প্রেসক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি কওে, অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    সাংবাদিক পরিচয় দানকারী প্রতারক রুবেলের সাথে মুঠোফোনে উল্লেখিত বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক ঝালকাঠি বার্তা পত্রিকায় ১৭ বছর পর্যন্ত স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন।

    এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনর্চাজ পুলক চন্দ্র রায় বলেন, কোন চাদাঁবাজ কাঠালিয়ার কোন মানুষের সাথে চাঁদাবাজি করতে পারবে না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ