ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

    ঝালকাঠিতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ৭ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম (৩৫)। তাঁর গ্রামের বাড়ি মোড়লগঞ্জ জেলায়। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে।


    জাহাজের আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে।


    শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হতাহতদের খোঁজখবর নেন।


    ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানীর কর্মী আব্দুস সালাম বলেন, সাগর নন্দীনি ৩ জাহাজটি প্রায় ৯  লাখ ২৩ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানীর সামনে সুগন্ধা নদীতে নোঙর করা ছিল। পেট্রোল ও অকটেন খালাস করা হয়েছে। শুধু ডিজেল খালাস বাকি ছিল।


    বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায়, তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খাসাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।


    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জাহাজে ১৩ জন স্টাফ ছিল। তাদের মধ্যে ৮ জন দগ্ধ হয়। একজন মারা গেছেন। এখানে পুলিশ সুপার ও সিভিল সার্জন এসেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ