ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে টিউবয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী সুমনের গণসংযোগ

    উজিরপুরে টিউবয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী সুমনের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    আসন্ন ২৮ নভেম্বর বামরাইল ইউনিয়ন পরিষদে নির্বাচনকে ঘিরে দক্ষিণ মোড়াকাঠী ১নং ওয়ার্ডে টিউবয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী জহিরুল ইসলাম সুমনের ব্যাপক গণসংযোগ।  শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ একাধিক ভোটার উপস্থিত ছিলেন। ঈদগাহ বাজারের প্রতিটি ব্যবসায়ীর কাছে হ্যান্ডবিল বিতরণ ও দোয়া প্রার্থনা করেন তিনি।

    পরে নিজ বাড়িতে সংক্ষিপ্ত উঠান বৈঠকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সমর্থকরা। বক্তৃতাকালে বক্তারা বলেন, এলাকায় উন্নয়নের জন্য সুমনকে এবারের নির্বাচনে দলমত নির্বিশেষে ভোট প্রদান করে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন। এক প্রবীণ শিক্ষক বলেন, সুমন ইউপি সদস্য নির্বাচিত না হয়ে এই এলাকার মানুষের সুখে দুখে পাশে থেকে সাহায্যের হাত প্রসারিত করেছেন। তাই এ ধারাকে অব্যাহত রাখার জন্য নতুন মুখ হিসেবে তাকে নির্বাচিত করার অঙ্গীকার করেন। এদিকে ইউপি সদস্য হিসেবে তাকে ভোট প্রদান করার লক্ষ্যে জোট বেধেছে ভোটাররা।

    এমনকি তাদের পছন্দের প্রার্থী সুমনকে নিয়ে প্রতিনিয়ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার সমর্থকরা। অধিকাংশ ভোটাররা জানান, তিনি নির্বাচিত হলে এলাকায় রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হবে। লোভ লালসার উর্ধ্বে থেকে মানুষের সেবায় নিয়োজিত থেকে এলাকাকে ঢেলে সাজাবেন তিনি। প্রার্থী সুমন জানান, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবেন তিনি। জনসমর্থন ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। আগামী ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলে নিরঙ্কুশ বিজয় লাভ করবেন তিনি বলে আশাবাদ ব্যক্ত করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ